ইস্তিঞ্জা।

 টয়লেটে প্রবেশের দোয়া



হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেটে প্রবেশের সময় বলতেন-

اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।’

অর্থ:

হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।

[বুখারি]


টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া


হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেট থেকে বের হওয়ার সময় বলতেন-

 ﻏُﻔْﺮَﺍﻧَﻚ

উচ্চারণ:

গোফরানাকা।

অর্থ:

(হে আল্লাহ!) আপনার কাছে ক্ষমা চাই।

[বুখারি, আদাবুল মুফরাদ]

এভাবেও দোয়া করা যেতে পারে-

 غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ

উচ্চারণ:

গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।

অর্থ:

(হে আল্লাহ!) আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য; যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন।

Post a Comment

نموذج الاتصال

‎ ‎
🕌 BSS Islamic AI×
আসসালামু আলাইকুম। আমি BSS AI। আপনার যেকোনো ইসলামিক প্রশ্ন এখানে সরাসরি করতে পারেন।
?
‎ ‎